১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

একাই লড়ছেন তাসকিন

আজ শেষ ম্যাচে সবাইকে ছাড়িয়ে বল হাতে রাজত্ব করছেন তাসকিন আহমেদ। ইতোমধ্যে শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়েছেন। ভেঙেছেন একাধিক বড় জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে রাজত্ব করেছেন মেহেদি মিরাজ। মুস্তাফিজুর রহমানও কম যাননি। সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৮২ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দেন দানুশকা গুনাথিলকা আর অধিনায়ক কুশল পেরেরা। ৩৩ বলে ৩৯ করা গুনাথিলকাকে বোল্ড করে জুটি ভাঙেন তাসকিন। ৩ বল পরেই তিনি তুলে নেন পাথুম নিশাঙ্কাকে (০)। উইকেটে আসেন কুশল মেন্ডিস। দুই কুশল মিলে উপহার দেন ৬৯ রানের তৃতীয় উইকেট জুটি।

এই দুজনের জুটি যখন বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছিল, তখন ফের মঞ্চে আবির্ভাব তাসকিন আহমেদের। তার বলে তামিম ইকবালের তালুবন্দি হয়ে যান কুশল মেন্ডিস (২২)। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭.৩ ওভারে অতিথিদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান। তাসকিন ৫.৪ ওভার বল করে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

একাই লড়ছেন তাসকিন

প্রকাশিত : ০৩:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১