১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

তিনবার জীবন পেলেন পেরেরা, অত:পর সেঞ্চুরি

অবিচলভাবে ব্যাটিং করে যাচ্ছিলেন কুশল পেরেরা। তবে তাকে সেঞ্চুরি আক্ষেপে পুড়িয়ে সাজঘরে পাঠানোর সুযোগ ছিল। কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে জীবন পান তিনি। মুস্তাফিজের বলে তার ক্যাচ ছেড়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। সিরিজের শেষ ম্যাচেই তিনবার জীবন পেয়ে গেছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।

সবশেষ তিন সিরিজেই ফিল্ডিং ব্যর্থতার কড়া মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজটি জিতে গেলেও, ক্যাচ মিসের ভুত যেন পিছু ছাড়ছে না টাইগারদের।

তবে তাসকিন আহমেদ ফিরিয়েছেন অপর প্রান্তের ব্যাটসম্যান সহ-অধিনায়ক কুশল মেন্ডিসকে। অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিটি যখন বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তখন আবার আঘাত হানেন তাসকিন। তার তৃতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে গেছেন কুশল মেন্ডিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। উদ্বোধনী জুটিতে ওভারপ্রতি প্রায় ৮ রান করে তুলেছেন গুনাথিলাকা ও পেরেরা। দুজনই পৌঁছে গিয়েছিলেন ফিফটির দ্বারপ্রান্তে। অধিনায়ক কুশল পেরেরা তা করতে পারলেও, ব্যর্থ হয়েছেন গুনাথিলাকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিনবার জীবন পেলেন পেরেরা, অত:পর সেঞ্চুরি

প্রকাশিত : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১