০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আউট মেনে নিতে পারেননি তামিম

দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নাঈম আর সাকিবের পর বিদায় নিতে হয়েছে তামিম ইকবালকে। দলীয় ২৮ রানে দেশসেরা ওপেনারকে হারিয়ে বাংলাদেশ এখন পথভ্রষ্ট। চামিরার একটি স্লোয়ারে ক্যাচের আবেদন করেছিলেন উইকেটকিপার ডিকাভিলা। ফিল্ড আম্পায়ার আউট ঘোষণা করলে তামিম মাথা নাড়তে নাড়তে রিভিউ নেন। রিভিউতে দেখা যায়, বল তার ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা হয়েছে। সুতরাং এটি আউট। তারপরেও তামিম যেন মানতে পারছিলেন না। তিনি মাথা নাড়তে নাড়তে মুশফিককে কিছু বলতে বলতে মাঠ ছাড়েন।

বড় টার্গেট তাড়ায় নেমে শুরুতে ব্যাপক চাপে পড়ে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ লিটন দাসকে বাদ দিয়ে আজ একাদশে নেওয়া হয় মোহম্মদ নাঈমকে। কিন্তু চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে এই তরুণ কুশল মেন্ডিসের হাতে তালুবন্দি হন মাত্র ১ রান করে। ফিরতি ওভারে এসে সাকিব আল হাসানকে (৪) তুলে নেন চামিরা। ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আউট মেনে নিতে পারেননি তামিম

প্রকাশিত : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১