০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

১১ নস্বরেও ব্যাট করতে সমস্যা নেই: সাকিব

আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসর। আসন্ন সেই টুর্নামেন্টে মোহামেডানের জার্সি গায়ে দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। এই মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটির নেতৃত্বও দিবেন টাইগার অলরাউন্ডার।

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠান। সেখানে প্রসঙ্গতই উঠে এসেছে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন। যদিও মোহামেডান অধিনায়ক সেই প্রশ্নের সরাসরি কোনও উওর দেননি, তবে জানিয়েছেন দলের প্রয়োজনে যেকোন পজিশনে ব্যাটিং করতে আপত্তি নেই তার। এ নিয়ে সাকিব বলেন,

“দেখা যাক, দলের সবার সাথে আলোচনা করে দলের জন্য যেটা ভালো হয়। আমার কাছে সবসময় যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, দলের জন্য যেটা ভাল হয় সেটাই করা। তার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা ১১ নম্বরে ব্যাটিং পেলেও আমার কোন সমস্যা নেই।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় সাকিবের ব্যাটিং পজিশন। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে মিডলঅর্ডারে ব্যাটিং করলেও লাল সবুজের জার্সিতে বিগত কয় বছর ধরে তিন নম্বরে ব্যাট করছেন টাইগার অলরাউন্ডার। যেখানে বেশ সফলও তিনি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনে ব্যাট করেই রানের ফোয়ারা ছুটিয়েছেন সাকিব। এ বছর নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চারে ব্যাট করলেও, সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে আবার তিনে ফিরেছেন তিনি। যদিও এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১ নস্বরেও ব্যাট করতে সমস্যা নেই: সাকিব

প্রকাশিত : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১