০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুর্দান্ত শুরু আশরাফুলের

ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করছে শেখ জামাল। ব্যাট হাতে তাদের শুরুটা ভালোই হয়েছে।

ওপেনার হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে ছিলেন সৈকত আলী। দুজনে দুর্দান্ত শুরু এনে দেন শেখ জামালকে। উদ্বোধনী জুটিতে ৮ দশমিক ২ ওভারে ৭৩ রান তুলেন তারা। দুজনই ৩৮ রান করে করেন। এই রান করতে আশরাফুল খেলেছেন ৩২ বল ও সৈকত খেলেছেন ২৬ বল।

তবে আশরাফুল ছিলেন দুর্ভাগা। রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন ‘অ্যাশ’। তিন নম্বরে নামা নাসির হোসেন ব্যর্থ হয়েছেন। ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

দুর্দান্ত শুরু আশরাফুলের

প্রকাশিত : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১