০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শনিবার বাংলাদেশ সফরে আসছেন তিন নোবেলজয়ী নারী

ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। আট দিনের সফরে তারা বাংলাদেশে আসবেন। তারা হলেন হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের।

২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসছেন। মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতেই তাদের এই সফর। নোবেল বিজয়ী এই তিনজন নোবেল উইমেন্স ইনিশিয়েটিভের সদস্য। শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

আগামীকাল শনিবার ঢাকায় এসেই তারা রোহিঙ্গাদের বিষয়ে কাজ শুরু করবেন। তারা কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। এখানকার অবস্থা দেখে প্রকৃত বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীকে জানাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার ঘুরে এসে নোবেল বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

শনিবার বাংলাদেশ সফরে আসছেন তিন নোবেলজয়ী নারী

প্রকাশিত : ০১:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮