০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নবীগঞ্জে সাবাজ মেডিকেল স্টোরে দুঃসাহসিক চুরি

জানালার গ্রিল খুলে প্রবেশ, ভাঙচুর ও ওষুধ-নগদ টাকা লুট নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নবীগঞ্জ থানা সংলগ্ন সাবাজ মেডিকেল স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল ফার্মেসির জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও জরুরি কিছু ওষুধ নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ফার্মেসিতে প্রবেশের পর চোরেরা বিভিন্ন ড্রয়ার ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। সকালে বিষয়টি দেখতে পেয়ে ফার্মেসির মালিক নবীগঞ্জ থানায় খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগি ফার্মেসির মালিক। ফার্মেসির স্বত্বাধিকারী ডা. এটিএম জাফর ইকবাল (রতন) বলেন, গভীর রাতে কোনো এক সময় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এর আগেও আমার এই প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা আরও দুইবার ঘটেছে।

এর আগে ও আমি নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম এবং তারা সরজমিনে এসে তদন্ত করেছিলেন কিন্তুু জড়িত কাউকে পাওয়া বা সনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, বিভিন্ন সময় রাতে আমাদের বাসার ভেতরে অপরিচিত লোকজনের অবস্থানও আমরা শনাক্ত করেছি। তাদের এ বিষয়ে বাধা দিয়ে বলা হয়েছে, এটি ব্যক্তিগত সম্পত্তি।

এ ঘটনায় আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি। কারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করা জরুরি। বার বার একই কায়দায় ঘটনা এটা পরিকল্পিত বলে আমি মনে করি। আমার বড় ছেলে ইংল্যান্ড প্রবাসী এটিএম ফোয়াদ হাসান রাজন নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ছিল তার অতীতের বিভিন্ন নিউজ কাভারেজ এবং রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার কারনে বিদেশে থাকা অবস্থায় সে ও আমাদের মত হুমকির শিকার হচ্ছে। এদিকে, থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নবীগঞ্জে সাবাজ মেডিকেল স্টোরে দুঃসাহসিক চুরি

প্রকাশিত : ০৫:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬