০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা । ছবি: সংগৃহীত

বাহরাইনে নোঙর করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বাহিনীটি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাহরাইনের মার্কিন নৌঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে বড় ধরনের আগুন লাগে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় একটি আকাশ প্রতিরক্ষা রাডার, নৌঘাঁটির প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং রকেট প্রতিরোধী সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশেষ কেন্দ্রও এই হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

প্রকাশিত : ১২:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬