০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় ১০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৬৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরো ৮৩৬৪ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর আজই সর্বোচ্চ শনাক্ত হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।  আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

২৪ ঘণ্টায় করোনায় ১০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৬৪

প্রকাশিত : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১