০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বলিভিয়ার বিপক্ষেও মাঠে নামবেন মেসি

মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়মরক্ষার। তাই এই ম্যাচে লিওনেল মেসির বিশ্রাম নিয়ে আলোচনা উঠছিল। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি জানিয়ে দিলেন, দলের কেউ বিশ্রাম পাবেন না।

মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে থাকছেন মেসি। তবে কার্ড জটিলতায় ৬ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টিনা কোচ। তাই নতুন ছয়জনকে দলে ডাকা হয়েছে। ইমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জিও লো সেলসো, লেওনার্ডো পাড্রেস, জোয়াকুইন কোরেরা এবং লাওতারো মার্টিনেজ বিশ্রামে থাকবেন। শুরুর একাদশে থাকবেন আরমানি, মন্টিয়েল, পেজ্জেলা, মার্টিনেজ, আকুনা, রদ্রিগেজ, পালাকিউস, গোমেজ, কোরেরা, মেসি ও অ্যাগুয়েরো।

চিলির বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ১-০ গোলে। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও ১-০ গোলে জিতে মেসিবাহিনী। অন্যদিকে, তিন ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বলিভিয়া।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বলিভিয়ার বিপক্ষেও মাঠে নামবেন মেসি

প্রকাশিত : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১