০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। এসব কোর্সের পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

এ বিষয়ে গত রবিবার (২৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ নির্দেশক্রমে স্থগিত করা হলো। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে বুধবার পর্যন্ত। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত

প্রকাশিত : ১২:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১