০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বার্সেলোনায় মেসির শেষ রাত আজ!

বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। আজ বুধবার রাতের মধ্যে চুক্তি না হলে মেসিকে হয়তো আর বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুনের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে।

আজকের পর থেকে মেসি যে কোনো দলেই খেলতে পারেন। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। ৩০ জুনের মধ্যে মেসির সঙ্গে চুক্তি করতে না পারলে বেশ লজ্জায় পড়তে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। দলের আর্থিক দুরবস্থার কারণে এমনিতেই বেশ চাপে রয়েছেন তিনি।

এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হতে চলেছে বুধবার। গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। তার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বার্সেলোনায় মেসির শেষ রাত আজ!

প্রকাশিত : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১