০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে ১৪৩ জন

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যান ১০৪ জন। গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

১৪৩ মৃত্যু নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে ১৪৩ জন

প্রকাশিত : ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১