০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

দুর্নীতিবাজ জেলে থাকলেই ভাল: হানিফ

বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তারা যেমন দলকে দুর্নীতিবাজ বানিয়েছে তেমনই দেশটাকেও তারা দুর্নীতিবাজ বানিয়ে ফেলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, জনগণ এই দলকে যেমন ক্ষমতার বাইরে দেখতে চায় আর দুর্নীতিবাজ শীর্ষ নেতাদেরকেও কারাগারে দেখতে চান। দুর্নীতিবাজ জেলে থাকলেই ভাল। বাইরে থাকলে আতংকের কারণ হতে পারে।

শনিবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকলে প্রতিদিন ১০ লাখ করে ভোট বাড়বে’ ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাহলে বিএনপির উচিত বেগম জিয়াকে আমৃত্যু কারাগারেই রাখা। তবেই বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে।

হানিফ বলেন, বেগম জিয়া সারাজীবন কারাগারে থাকুক মওদুদ সাহেবরা মনে হয় সেটাই চান। শীর্ষ পর্যায়ের নেতানেত্রী দুর্নীতির দায়ে জেল খাটলেও যারা বলেন তারা বিপদে নেই, বরং বলেন সরকার বিপদে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় বিএনপি একটি দুর্নীতিগ্রস্থ দল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা, শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ যেসব কর্মকাণ্ড করেছে তাতে এই দলকে সন্ত্রাসী দল ছাড়া অন্য কিছু বলার ভাষা নেই।

কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বর-কনেসহ নিহত এক পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

দুর্নীতিবাজ জেলে থাকলেই ভাল: হানিফ

প্রকাশিত : ০৩:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮