০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কোপায় নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট থাকছে না

কোপায় নকআউট পর্বে কিছু নিয়মের পরিবর্তন। বাংলাদেশ সময় আজ শুক্রবার দিবাগত রাত ৩.০০টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। দিনের অন্য খেলায় বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বের খেলা শুরুর আগে কোপার নিয়মে কিছু বদল আনা হয়েছে। নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না।

এই নিয়মের মাধ্যমে লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর যেন ফিরে গেল ২০১৫ ও ২০১৬ সালের আসরে। এবারও ম্যাচ অমিমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলার সুযোগ না দিয়ে সরাসরি পেনাল্টি শ্যুটআউট শুরু হবে। তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়াবে।

অন্যদিকে একই সময়ে চলমান ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট দেওয়া হচ্ছে। এরই মধ্যে ইউরোর ৪টি ম্যাচ অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়িয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের কোপা আমেরিকায় একই নিয়ম থাকলেও কিছুটা বদল ছিল। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে অতিরিক্ত ত্রিশ মিনিটের দেওয়া হতো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কোপায় নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট থাকছে না

প্রকাশিত : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১