০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আজ বেলজিয়াম–ইতালি ম্যাচ, কে জিতবে?

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ও সপ্তম দলের লড়াই। সোজা কথায় বেলজিয়াম–ইতালি ম্যাচ। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।

ইউরোর কোয়ার্টার ফাইনাল এ ম্যাচটি জিবে জল আনতে পারে অনেকের। দুটি দলই শক্তিশালী, বিশেষ করে ইতালি এবার ইউরোয় দারুণ আক্রমণাত্মক খেলছে।

ওদিকে বেলজিয়ামের শক্তি ‘সোনালি প্রজন্ম’—যাঁদের জন্য সম্ভবত এটাই বড় কোনো শিরোপাজয়ের শেষ সুযোগ। বেলজিয়াম পারবে?

শেষ বাঁশি বাজার পরই তা জানা যাবে। তবে পরিসংখ্যানে তাকিয়ে দুটি দলের শক্তিমত্তা, মুখোমুখি হওয়ার ফল এবং পারফরম্যান্স বোঝা যায়। বড় টুর্নামেন্টে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে গ্রুপপর্বে এই চার ম্যাচে একবারও জিততে পারেনি বেলজিয়াম। ইতালি তিন ম্যাচ জয়ের পাশাপাশি একটি ড্র করেছে। অর্থাৎ মুখোমুখি হওয়ার পরিসংখ্যানে ইতালিই আজকের ম্যাচে এগিয়ে। বড় টুর্নামেন্টে আর কোনো দলের বিপক্ষে এত বেশি ম্যাচ খেলে জয়বঞ্চিত থাকেনি বেলজিয়াম।

তবে ইউরোয় গত আট ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বেলজিয়াম। এর মধ্যে ২০১৬ ইউরোয় ওয়েলসের কাছে হেরেছিল তারা। এবার গ্রুপপর্বে তিন ম্যাচের সব কটি জিতে শেষ ষোলোয় উঠে আসে ইতালি।

শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। বেলজিয়ামও গ্রুপপর্বে সব ম্যাচ উঠে আসে শেষ ষোলোয়। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তারা পর্তুগালকে হারায় ১–০ গোলে।

আজ এই মহারণে কে জিতবে? পাঠক আপনার মতামত দিন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আজ বেলজিয়াম–ইতালি ম্যাচ, কে জিতবে?

প্রকাশিত : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১