০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মেসিদের রুখতে পারবে ইকুয়েডর? পরিসংখ্যানে যা বলছে

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে ইকুয়েডর। অন্যদিকে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রাও রয়েছে খোশ মেজাজে। সম্প্রতি দুদলই ছন্দে থাকলেও দুদলের অতীত পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর মধ্যে ২১ ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা, মাত্র ৫ বার জিতেছে ইকুয়েডর। বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে।

দুদলের মধ্যকার সর্বশেষ তিন লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনাই। এর মধ্যে একটিতে জিতেছে ৬-১ ব্যবধানে। ১৯৪২ সালে কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

মেসিদের রুখতে পারবে ইকুয়েডর? পরিসংখ্যানে যা বলছে

প্রকাশিত : ০৫:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১