০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আর এক গোলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি

চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে করেছিলেন তিন গোল, দুই অ্যাসিস্ট। আর রবিবার সকালে কোয়ার্টার ফাইনালে করলেন এক গোল ও দুই অ্যাসিস্ট। পাঁচ ম্যাচে চার গোল চার এসিস্ট। ফলে ল্যাতিন আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌঁড়ে আরো এগিয়ে গেলেন মেসি।

ব্রাজিলের কিংবদন্তি পেলে আন্তর্জাতিক ফুটবলে গোল করেছিলেন ৭৭টি। ল্যাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে পেলেই সর্বোচ্চ গোলদাতা। তবে পিঁছিয়ে নেই মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা এখন ৭৬টি। আর এক গোল করলেই মেসি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পেলেকে।

দুই গোল করতে পারলে পেলেকে টপকে মেসিই হয়ে যাবেন ল্যাতিন আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে জোড়া গোল করতে পারলে সেদিনই ছাড়িয়ে যাবেন পেলেকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আর এক গোলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি

প্রকাশিত : ০৭:০০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১