০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাজিল-পেরুর সেমিফাইনালে রেফারি যারা

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন রেফারির দায়িত্ব পেয়েছিল। খবরটি ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলেছিল বেশ। তবে ব্রাজিল-পেরুর সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে থাকছেন চিলির রেফারি। চিলির পাশাপাশি প্যারাগুয়ে থেকে থাকছেন বাকি ম্যাচ অফিসিয়ালরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হতে যাওয়া ব্রাজিল-পেরুর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচে মূল রেফারির দায়িত্বে থাকবেন চিলির রবার্তো তোবার। ভিডিও এসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকবেন প্যারাগুয়ের দারলিস লোপেজ।

অন্যদিকে চিলিকে হারিয়ে সেমিফাইনালে ওঠায়, এই ম্যাচে কোনো চিলির রেফারি চায়নি ব্রাজিল। তবু আয়োজক সংস্থা কনমেবল চিলির রবার্তো তোবারকেই দায়িত্ব দিয়েছে এ ম্যাচের জন্য। যিনি লাতিন অঞ্চলের অন্যতম সেরা রেফারি হিসেবেই পরিচিত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ব্রাজিল-পেরুর সেমিফাইনালে রেফারি যারা

প্রকাশিত : ০৬:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১