১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নেইমার-পাকুয়েতায় কোপার ফাইনালে ব্রাজিল

নেইমারের সহায়তায় পাকুয়তার অসাধারণ গোলে চলতি আসরের প্রথম দল হিসেবে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। সেমিফাইনালে সেলেসাওরা ১-০ গোলে হারায় পেরুকে। দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যে জয়ী দলের বিপক্ষে ১০ জুলাই বিখ্যাত মারাকানায় ফাইনালে লড়বে ব্রাজিল। এদিন নেইমারদের সামনে সুযোগ থাকবে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার।

৩৫ মিনিটে পাকুয়েতার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথমার্ধে কতৃত্ব বজায় রেখে খেললেও দ্বিতীয়ার্ধে পেরু আক্রমণ করে বেশ কয়েকবার। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দলটি। সিলভা-মার্কুইনহসে গড়া ব্রাজিলের ডিফেন্স ছিল দুর্দান্ত। গোলবারের সামনে এডারসন ছিলেন দূর্গ হয়ে। তিনি বেশ কয়েকবার রক্ষা করেছেন ব্রাজিলকে।
 
৬১ মিনিটে আবারো ব্রাজিলের ত্রাণকর্তা হয়ে এলেন গোলরক্ষক এডারসন। তবে এবার অসাধারণ ভূমিকা ছিল মার্কুইনহসের। গার্সিয়ার শট এডারসন পুরোপুরি আয়ত্বে নিতে পারেননি। ভলি দিয়ে ফেলে রুখে দেওয়ার পর বল আসে ডি বক্সের মাঝে; পেরুর কাউকে আক্রমণের সুযোগ না দিয়ে ক্লিয়ার করেন মার্কুইনহস।
৮ মিনিটেই এগিয়ে যেতো পারতো ব্রাজিল। পাকুয়েতার ক্রস ডি বক্সে থাকা রিচার্লিসনের পা হয়ে আসে নেইমারের কাছে। কিন্তু সেলেসাও তারকা গোলবারের ডানদিকে ভুল জায়গায় শট নেন।
 
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নেইমার-পাকুয়েতায় কোপার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১