০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সাইফ ‘শূন্য’, শান্ত ফিরলেন ২ রানে

আজ বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি। তবে হারারেতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে মুমিনুলবাহিনী। পেসার ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান ।

সুবিধা করতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কা সফরে ১৬৩ রানের ইনিংস খেলার পর থেকে ব্যর্থতার বৃত্তে শান্ত। এ ম্যাচেও পেলেন না রানের দেখা।

সাইফ হাসান ব্যর্থ অনেক আগে থেকেই। শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে দলে আছে তিনি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪১ রান। সাদমান ইসলাম ৮ ও অধিনায়ক মুমিনুল হক ২০ রানে ব্যাট করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

সাইফ ‘শূন্য’, শান্ত ফিরলেন ২ রানে

প্রকাশিত : ০৩:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১