০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মুমিনুলের পর হাল ধরলেন লিটন-মাহমুদউল্লাহ

হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। তিনি ৮৭ বল খেলে ৫৬ রান তুলে নিয়েছেন। এ রান তুলতে ৯টি চারের মার খেলেছেন তিন। লিটন দাসের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। ৬৫ বল খেলে তিনি করেছেন ২৩ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ইউকেট হারিয়ে ২০৬ রান করেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মুমিনুলবাহিনী। পেসার ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কা সফরে ১৬৩ রানের ইনিংস খেলার পর থেকে ব্যর্থতার বৃত্তে শান্ত। এ ম্যাচেও পেলেন না রানের দেখা।

সাইফ হাসান ব্যর্থ অনেক আগে থেকেই। শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে দলে আছে তিনি। ৬৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলামও। ব্লেসিং মুজারাবানির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিমও। তিনি ৩০ বল খেলে ১১ রান করে সাজঘরের দিকে হাঁটেন।

৫ বল খেলে ৩ রান করে নিজের মূল্যবান ইউকেট বিলিয়ে দিয়েছেন সাকিবও। ভিক্টর নিয়াউচির বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। আইপিলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরে খেলতে পেরেছেন মাত্র ৫ বল।

এদিকে, সেঞ্চুরির আশা দেখালেও ৭০ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। ৯২ বলে ৭০ রান করে ভিক্টর নিয়াউচির বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৭০ রান করতে তিনি ১৩টি চারের মার খেলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

মুমিনুলের পর হাল ধরলেন লিটন-মাহমুদউল্লাহ

প্রকাশিত : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১