১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

শীর্ষে এখন সাকিব

৫ উইকেট নিয়ে বাংলাদেশের বিশাল জয়ে বড় অবদান রাখলেন সাকিব। এরই সঙ্গে ইতিহাস গড়া হয়ে গেল সাকিব আল হাসানের।

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে।

এই ফরমেটে ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন পেসার মাশরাফি। সাকিব পাঁচ ম্যাচ কম খেলেই (২১৩ ম্যাচ) ২৭০ উইকেট পার করে ফেলেছেন।

এই তালিকায় সাকিব আর মাশরাফির পর কেবল একজনের দুইশর বেশি উইকেট আছে। তিনি হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি।

পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শীর্ষে এখন সাকিব

প্রকাশিত : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১