০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল ইরান

শুটিংয়ে জাভেদ ফরোঘির হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল ইরান। আজ শনিবার আসাকা শুটিং হলে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪.৮ স্কোর গড়ে সোনা জেতেন জাভেদ। যদিও বাছাইয়ে তিনি পঞ্চম হয়েছিলেন। কিন্তু আসল লড়াইয়ে বাজিমাত করে দিয়েছেন জাভেদ।

জাভেদের প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ার দামির মিকেচ। রুপা জয়ের পথে তিনি স্কোর গড়েন ২৩৭.৯ স্কোর। ব্রোঞ্জ জেতেন চিনের পেং উই। ৫৭৮ স্কোর নিয়ে বাছাইয়ে সপ্তম হয়েছিলেন এই শুটার। বাছাই ভালো করেও পদক জিততে পারেননি ভারতের সৌরভ চৌধুরি। তিনি বাছাইয়ে ৫৮৬ স্কোর গড়ে সেরা হয়েছিলেন। আর জাভেদ বাছাই পর্বে ৫৮০ স্কোর করে পঞ্চম হয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল ইরান

প্রকাশিত : ০৭:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১