০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ

১৯৪ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় নাঈম সাজঘরে ফিরেন ৩ রান করে। বেশিক্ষণ খেলেতে পারেননি সাকিবও। ১৪ বলে ২৫ রান তিনিও সাজঘরের দিকে হাঁটেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান। ব্যাটিংয়ে আছেন আফিফ হোসেন। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ। তিনি ১২ বল খেলে করেছেন ২০ রান।

হারারেতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। ওপেনার ওয়েসলে মাধভেরের ৫৪, রেগিস চাকাভার ৪৮, তিদওয়ানশে মারুমানির ২৭, ডিওন মায়ার্সের ২৩ ও শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ৩১ রানে ভর করে ১৯৩ রান তুলেছে দলটি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১