০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করার পর টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহবাহিনীর জয় এলো ২-১ ব্যবধানে।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়।

বোলারদের ব্যর্থতায় জিম্বাবুয়ে রানের পাহাড় গড়ার পরও ব্যাট হাতে সৌম্য সরকার আশা দেখাচ্ছিলেন বাংলাদেশকে। কিন্তু মাঝে টানা উইকেট পতনের পর ম্যাচের মোড় ঘুরে যায়।

তবে শেষদিকে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা তরুণ শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় সফরকারীরা।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২০ রানের মাথায় ওপেনার নাঈম শেখ সাজঘরে ফেরেন ৩ রান করে। বেশিক্ষণ খেলেতে পারেননি সাকিবও। ১৪ বলে ১ চার ২ ছক্কায় ২৫ রানের ছোট ক্যামিও খেলে তিনিও সাজঘরের দিকে হাঁটেন। তবে বিদায়ের আগে সৌম্যর সঙ্গে তার জুটিতে আসে ৩২ বলে গুরুত্বপূর্ণ ৫০ রান। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে লড়াই শুরু সৌম্য সরকারের।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, শরীফুল ও সাকিব।

ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

প্রকাশিত : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১