০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

অলিম্পিক থেকে জোকোভিচের বিদায়

টোকিও অলিম্পিকে টেনিসের পুরুষ এককের সেমি-ফাইনালে হেরে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। একই বছরে চার গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকে সোনা জিতে গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হলো না। জোকোভিচের স্বপ্ন ভেঙে দিয়েছেন আলেক্সান্ডার জেভেরেভ। সাবেক জার্মান তারকা স্টেফি গ্রাফের পর প্রথম খেলোয়াড় হিসেবে অসামান্য এই কীর্তি গড়ার পথে ছিলেন জোকোভিচ।

আজ শুক্রবার সেমিফাইনালে জোকোভিচের শুরুটা দুর্দান্ত ছিল। প্রথম সেটে তিনি জেভেরেভকে উড়িয়ে দেন। কিন্তু পরের সেটগুলোতে তিনি সেই ছন্দ ধরে রাখতে পারেননি। ঘুরে দাঁড়ান জেভেরেভ। পরের দুই সেট তিনি জিতে নেন ১-৬, ৬-৩, ৬-১ গেমে। এতেই জোকোভিচের বিদায় আর জেভেরেভের ফাইনাল নিশ্চিত হয়ে যায়।

১৯৮৮ সালে চার গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন গ্রাফ। এত বছর পর জোকোভিচের সামনে সেই সুযোগ ছিল। জোকোভিচের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা অবশ্য এখনও টিকে আছে। এ বছর ইউএস ওপেন জিততে পারলে এই সার্বিয়ান তারকার ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

অলিম্পিক থেকে জোকোভিচের বিদায়

প্রকাশিত : ০৮:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১