০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান। আজ শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান। বিমানটিতে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে, যা আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাবে। টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। আজ টিকা নিয়ে বিমানটি উড্ডয়নের সময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের। এর আগে ২৪ জুলাই প্রথম দফায় ঢাকায় পৌঁছায় দেশটির দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

প্রকাশিত : ১০:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১