০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

জয় থেকে ৩ উইকেট দূরে বাংলাদেশ

নাসুমের আঘাতের পর এবার আক্রমণে মোস্তাফিজুর রহমান। অজি অলরাউন্ডার টার্নারকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ৭ উইকেট পড়ে গেছে অজিদের। জয় থেকে আর মাত্র ৩ উইকেট দূরে বাংলাদেশ।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭

অস্ট্রেলিয়া: ১৮ ওভারে ১০১/৭

ভয়ঙ্কর মার্শকে ফিরিয়ে উল্লাসে ভাসালেন নাসুম

অস্ট্রেলিয়ার উইকেটের মিছিলে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন মিচেল মার্শ, তাকে ফিরিয়ে উল্লাসে ভাসালেন নাসুম আহমেদ। অজিদের দলীয় ৮৪ রানের মধ্যে ৪৫ রানই ছিল তার । এক প্রান্ত আগলে রেখেছিলেন দারুণভাবে। ১৬ ওভারের তৃতীয় বলে স্লগ সুইপ করেছিলেন; ১০-১৫ গজ দৌড়ে এসে ছোট ডাইভে তালুবন্দি করেন শরিফুল। ৪টি চার ও ১টি ছয়ে ৪৫ বলে ৪৫ রান করে ফেরেন মার্শ। এটি নাসুমের চতুর্থ শিকার।

পা দিয়ে স্ট্যাম্প ভেঙে আউট অ্যাগার

আরও একটি উইকেট শিকার করলেন নাসুম আহমেদ। ইনিংসের ১৪ ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইনে খেলার চেষ্টা করেছিলেন; কিন্তু তার পা ভেঙে দেয় স্ট্যাম্প। আউট হওয়ার আগে অ্যাগারের ব্যাট থেকে আসে ১২ বলে ৭ রান। এটি নাসুমের তৃতীয় উইকেট। আর আগে জস ফিলিপে ও ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়েছিলেন এই স্পিনার।

চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া

১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ‍জুটি বেঁধে মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড পরিস্থিতি সামলে নেন। ৩৮ রানের জুটি গড়েন। নাসুম ইনিংসের অর্ধেকতম ওভারে ফিরে এ জুটি ভাঙেন। অজি অধিনায়ক তার লেগ স্টাম্পের বাইরের বল চালাতে গিয়ে শর্ট ফাইন লেগে। অস্ট্রেলিয়া হারাল চতু্র্থ উইকেট।

৩ উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

ফিল্ডিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কারিকে বোল্ড করলেন মেহেদী। দ্বিতীয় ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। তার শিকার জস ফিলিপে। তৃতীয় ওভারে এসে অজি শিবিরে সাকিব আল হাসানের আঘাত।

শুরুতে তিন উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলে মেহেদীকে কাট করতে গিয়ে শূন্য রানে বোল্ড হন অ্যালেক্স কারি। অফ সাইডে তার লেন্থ বল বুঝতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান।বাঁহাতি স্পিনার নাসুমকে দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ফিলিপে। এক বল পরে তাকে স্ট্যাম্পিং করিয়ে পাঠান সাজঘরে। তার ব্যাট থেকে আসে ৯ রান। এরপর সাকিব এসে প্রথম বলেই হ্যানরিকসকে বোল্ড করেন।

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

জয় থেকে ৩ উইকেট দূরে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১