০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আজও প্রথম ব্রেক থ্রু দিলেন মেহেদি

আজ বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে তিনি দেন মাত্র ১ রান। পরের ওভারে আসেন প্রথম ম্যাচের নায়ক নাসুম আহমেদ। ওভারে দুটি বাউন্ডারি হজম করাসহ তিনি দিয়েছেন ১২ রান। পরের ওভারে এসেই তৃতীয় বলে অ্যালেক্স ক্যারিকে (১১) তুলে নাসুম আহমেদের তালুবন্দি করেন মেহেদী। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সিরিজে টানা দ্বিতীয়বারের মতো টস হারলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল মঙ্গলবার ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। এছাড়া অল-রাউন্ড পারফর্মেন্স দেখিয়েছেন সাকিব। এই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয় এলো। ৫ ম্যাচ সিরিজে টাইগাররা ১-০ ব্যবধানে এগিয়ে। আজ দ্বিতীয় ম্যাচে নিঃসন্দেহে এই ব্যবধান বাড়িয়ে নিতে চেষ্টা করবে মাহমুদউল্লাহ বাহিনী।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

আজও প্রথম ব্রেক থ্রু দিলেন মেহেদি

প্রকাশিত : ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১