০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে সব শিল্প কলকারখানা খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। গণপরিবহন, অফিস বন্ধ রাখাসহ বাকি বিধিনিষেধগুলো আগের মতোই চলবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আজ ৫ আগস্ট পর্যন্ত ছিল কঠোর বিধিনিষেধ।

আগামী ১১ আগস্ট থেকে সীমিত আকারে সবকিছু খুলে দেওয়া। গত মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট, যানবাহন ও অফিসও চলবে। তবে একসঙ্গে নয়। স্থানীয় প্রশাসনকে বলা হবে যেন পর্যায়ক্রমে এসব চলাচলের ব্যবস্থা করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত : ০৪:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১