০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মোস্তাফিজের বোলিংয়ের মূল্য ৫ উইকেট এর সমান: মাহমুদউল্লাহ

মোস্তাফিজুর রহমান হাসছেন, পাশে দাঁড়ানো মাহমুদউল্লাহ, নায়ক‍‌ আসলে কে? অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে দুজনের পারফরম্যান্সেরই যেন প্রতীকি।

ফিফটি করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ, তবে ১২৭ রান করেও অস্ট্রেলিয়াকে আটকে দেওয়ার পেছনে অন্যতম অবদান তো মোস্তাফিজুর রহমানেরই। মাহমুদউল্লাহ বলছেন, উইকেট না পেলেও মোস্তাফিজের এ দিনের বোলিংয়ের মূল্য ৫ উইকেট পাওয়ার মতোই।

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বার মোস্তাফিজকে এনেছিলেন মাহমুদউল্লাহ। সে ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ৩ রান। এরপর ১২তম ওভারে আবার এক ওভারে স্পেলে এলেন মোস্তাফিজ। সে ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতেন, স্কয়ার লেগে বেন ম্যাকডারমটের সহজ ক্যাচটা শরীফুল ইসলাম নিতে পারলে।

মোস্তাফিজকে আবার সরিয়ে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। অবশ্য ডেথ ওভারে তাঁকে আনা হবে বলে সে সিদ্ধান্তটা ছিল অনুমিতই।

মাহমুদউল্লাহ বলছেন, আজ পরিকল্পনাগুলো কাজে এসেছে, ‘টি-টোয়েন্টিতে মাঝে মাঝে পরিকল্পনা অনুযায়ী কিছু হয়, আবার কখনও হয় না। সাকিবকে যখন আনা হলো তখন উইকেট দরকার ছিল, সেটা সে এনে দিয়েছে। এবং সব বোলার ফিল্ডারকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে মোস্তাফিজ। সবাই সবকিছু উজাড় করে দিয়ে বোলিং করেছে।’

তবে মোস্তাফিজ নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন ডেথ ওভারের জন্যই। শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৮ রান। তবে ১৭তম ওভারে মোস্তাফিজ দিলেন ৪ রান। আর ১৯তম ওভারে তো আরও কম—মাত্র ১ রান।

মোস্তাফিজ বোলিং শেষ করলেন ৪ ওভারে ৯ রান দিয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন মাত্র দুজন—উমর গুল ও ইমাদ ওয়াসিম।

মাহমুদউল্লাহ বলছেন, মোস্তাফিজের এ দিনের বোলিংয়ের মূল্য ৫ উইকেট পাওয়ার মতোই, ‘আমার মনে হয় মোস্তাফিজের আজকে যে বোলিং স্পেলটা ছিল, সেটা ৫ উইকেটের স্পেলের চেয়ে কোনো অংশে কম আমি বলব না। এটার মূল্য এমনই ছিল। শেষ ওভারে এসে ৫টা ডট বল করা, একটা রান দেওয়া- এটা অনেক। আলহামদুলিল্লাহ, সে দলের জন্য এটা করেছে।’

মোস্তাফিজ কেমন বোলার, সেটাও যেন খুব কম কথাতেই এরপর বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি সবসময়ই বিশ্বাস করি সে চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ সে আমাদের দলকে আরও অনেক বছর সার্ভিস দেবে। আরও অনেক ম্যাচ জেতাবে ইনশাআল্লাহ।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

মোস্তাফিজের বোলিংয়ের মূল্য ৫ উইকেট এর সমান: মাহমুদউল্লাহ

প্রকাশিত : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১