১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মেসির এমন কান্না কেউ দেখেনি আগে (ভিডিও)

শেষ হয়ে গেল বার্সায় মেসির বিদায়ী সংবাদ সম্মেলন। শেষ হয়ে গেল বার্সেলোনা ক্লাবটির সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কের। সবাই করতালি দিয়ে শেষবার বার্সায় অভিবাদন জানালেন মেসিকে।

সংবাদ সম্মেলনে প্রশ্নে কোনো বিধিনিষেধ রাখেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেঁদে ফেলেন। কোনোভাবেই তিনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি বলেন, ক্লাবটা ছাড়তে হচ্ছে, এটাতে ভীষণ কষ্ট হচ্ছে। ক্লাবটাকে আমি ভালোবাসি। এমন একটা মুহূর্ত আসবে, এটা আমি কখনো ভাবিনি। মিথ্যা বলছি না, সব সময়ই মনে যা আছে সেটা বলার চেষ্টা করেছি, সত্যিটা বলার চেষ্টা করেছি। গত বছর আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম, এই বছর তা নয়। এ কারণেই কষ্টটা বেশি হচ্ছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত এটা, কোনো সন্দেহ নেই। ক্যারিয়ারে অনেক অনেক কঠিন মূহূর্ত এসেছে, অনেক হার সয়েছি, কিন্তু ওসবের পর অনুশীলনে ফেরার, জবাব দেওয়ার সুযোগ থাকে। এখানে (এই কঠিন মুহূর্তের) তো পাল্টা জবাব দেওয়ার কিছু নেই। এই ক্লাবে আমার সময় শেষ। অবশ্যই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত।

মেসি বলেন, সবাই এ ব্যাপারে নিশ্চিত ছিল যে আমি এখানেই থাকব, সবকিছু ঠিক হয়ে ছিল। সমর্থকদের সঙ্গে সব ব্যাপারে আমরা সব সময়ই সৎ থেকেছি, অন্তত আমার দিক থেকে আমি থেকেছি। আমি কখনোই ক্লাবের সমর্থকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করিনি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর গত কয়েকদিন খুব বেদনার ছিল। এখন যখন আমি বাড়ি ফিরব, সবকিছু আরও খারাপ লাগবে। তবে এই মুহূর্তটাতে আমার পরিবারের আরও কাছে থাকা দরকার, যাঁদের ভালোবাসি তাঁদের সঙ্গ দরকার। ফুটবল খেলে যাওয়া দরকার, যে কাজটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। একবার ফুটবল খেলতে শুরু করলে সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

মেসির এমন কান্না কেউ দেখেনি আগে (ভিডিও)

প্রকাশিত : ০৫:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১