১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মেনে নিতে পারছে না মেসি ভক্তরা (ভিডিও)

বার্সেলোনা থেকে লিওনেল মেসির বিদায়ের খবর এখনো অনেক ফুটবল ভক্ত স্বাভাবিকভাবে নিতে পারছেন না। আজ রবিবার বিকেলে (বাংলাদেশ সময়) সংবাদ সম্মেলনে ক্লাবের হয়ে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন মেসি। সেখানেই বিদায় জানান প্রিয় ক্লাবকে। এসময় বার্সেলোনার স্টেডিয়াম ক্যাম্প ন্যুর সামনে ছিল মেসি ভক্তদের ভিড়। কারও কারও গায়ে ছিল মেসির ১০ নম্বর অঙ্কিত জার্সি।

বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, এই মুহূর্তেই কিছুই চিন্তা করতে পারছি না। এ পরিস্থিতি আমার জন্য বেশ কঠিন। জীবনের সবচেয়ে বড় অংশ আমি এখানে কাটিয়েছি। আমি এ পরিস্থিতির জন্য (বার্সা ছেড়ে যাওয়া) প্রস্তুত ছিলাম না। আমি ও আমার পরিবারের সদস্যরা ভেবেছিলাম আমরা এখানেই থাকতে যাচ্ছি। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি।

উল্লেখ্য, মেসি ২১ বছর আগে ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন। গত ১৭ বছর ধরে খেলেছেন ক্লাবের জার্সিতে। এ সময়ের মধ্যে বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন। ১০ বার জয় করেছেন লা লিগা। সাতবার জিতেছেন কোপা দেল রে কাপ। এ ছাড়া চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপারকাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ ও সাতবার স্প্যানিশ সুপারকাপ জয় করেছেন মেসি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

মেনে নিতে পারছে না মেসি ভক্তরা (ভিডিও)

প্রকাশিত : ০৫:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১