১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

‘পিএসজিতেই সম্ভাবনা এবং হ্যাঁ, এটাই সত্যি’

মেসি বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এই ক্লাবটা, এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। আমার জীবন পুরো বদলে যাচ্ছি। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। বড় বদল এটা, আমার পরিবারের জন্যও এই শহর ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে আমরা ঠিকঠাকই থাকব। কঠিন চ্যালেঞ্জ এটা, তবে এটা মেনে নিতেই হবে, নতুন করে শুরু করতে হবে।

আজ ন্যু ক্যাম্পে বার্সার বিদায়ী সংবাদ সম্মেলনে মেসির কাছে জানতে চাওয়া হয় পিএসজিতে যাওয়া সম্পর্কে। বিষয়টা কী সত্যি? জবাবে মেসি বলেন, সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। (বার্সার পক্ষ থেকে মেসির চুক্তি নবায়ন না হওয়ার) বিবৃতি যখন এসেছে, এরপর থেকে অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে ‘প্যারিস সেন্ট জার্মেইতেই সম্ভাবনা বেশি এবং হ্যাঁ, এটাই সত্যি।’

শনিবার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, মেসি পিএসজিতেই যাচ্ছেন। এর সবচেয়ে বড় কারণ, সেখানে তার ঘনিষ্ট বন্ধু নেইমার রয়েছেন। যিনি এক সময় বার্সায় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। পিএসজি মালিকের ভাই এক টুইট বার্তায় জানিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন। এরপর প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে জানিয়েছিল, মেসির সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে এবং পারিশ্রমিক দেয়া হচ্ছে বছরে ৪০ মিলিয়ন ইউরো। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন ইউরো বেশি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

‘পিএসজিতেই সম্ভাবনা এবং হ্যাঁ, এটাই সত্যি’

প্রকাশিত : ০৬:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১