১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজাকে সিংহাসনে বসাতে প্রস্তুত প্যারিস

বার্সেলোনা থেকে বিদায়ের পর মেসির সম্ভাব্য ক্লাব নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের খবর চাউর হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আজ রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিষয়টি নিশ্চিত করেন খোদ মেসি।

এবার ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, আজ রোববার রাত বা কালকের মধ্যেই হয়ে যেতে পারে বিশ্বসেরা এ ফুটবলারের মেডিকেল পর্ব।

সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে, পিএসজির নতুন এক পদক্ষেপে। আগামী মঙ্গলবারের (১০ আগস্ট) জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি, মূলত মেসির জন্যই ভাড়া করা হয়েছে এটি।

এমন ভাবনার পেছনে কারণও আছে স্পষ্ট। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

তাই এখন ধারণা করা হচ্ছে, মঙ্গলবার মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি। আজ (রোববার) বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি। তাই মঙ্গলবার তার পিএসজিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেয়ার সুযোগ নেই।

এদিকে নানান সূত্রের খবর, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। সে প্রসঙ্গও রেখে দেয়া হচ্ছে। একই সঙ্গে পিএসজির পক্ষ থেকে মেসিকে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে। চুক্তি হলে মেসিই হবেন সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

শুধু তাই নয়, মেসি পিএসজিতে গেলে প্রয়োজনে নিজের ১০ নম্বর জার্সিটিও ছেড়ে দিতে রাজি আছেন নেইমার। তবে মেসি নিজ থেকে পিএসজিতে ১৯ নম্বর জার্সি পরে খেলতে রাজি হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে নানান সংবাদমাধ্যম থেকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

রাজাকে সিংহাসনে বসাতে প্রস্তুত প্যারিস

প্রকাশিত : ০৮:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১