০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পিএসজিতে মেসিকে স্বাগত জানালেন বন্ধু নেইমার

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য প্যারিসের পা রাখার সঙ্গেই লিওনেল মেসি। এর মধ্যেই আর্জেন্টাইন সুপারস্টারকে আলোর শহরে প্যারিসে স্বাগত জানান পিএসজির ব্রাজিলিয়ান তারকা বন্ধু নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১০ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট এক ভিডিও ক্লিপসের মাধ্যমে মেসিকে স্বাগত জানান নেইমার। ছোট এই ক্লিপসের ক্যাপশনে লেখেন; ব্যাক টুগেদার-অর্থ্যাৎ আবার মিলন হচ্ছে। বার্সেলোনার জার্সিতে দুজনকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। দুই বছরের চুক্তিতে প্যারিসে যাচ্ছেন মেসি। পরবর্তীতে আরও ১ বছর বাড়ানোর সুযোগ থাকছে। মৌসুম প্রতি মেসিকে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে তিনশ কোটি টাকা) বেতন দেওয়া হবে।

এরপরেই আজ বিকেলে বার্সেলোনা ছাড়েন মেসি। এখন তিনি প্যারিসের পথে রয়েছেন। আজই দুই মেসি-পিএসজির মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পিএসজিতে মেসিকে স্বাগত জানালেন বন্ধু নেইমার

প্রকাশিত : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১