১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নতুন গন্তব্যে মেসির নতুন পথচলা (ভিডিও)

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি সেরে ফেলেছেন লিওনেল মেসি। এখন ক্লাবটির হয়ে তাঁর মাঠে নামার অপেক্ষা। আজ তাঁকে নিয়ে প্রথম সংবাদ সম্মেলন করবে পিএসজি।

ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি করতে কালই প্যারিসে পা রাখেন মেসি। স্ত্রী ও সন্তানদের নিয়েই প্যারিসে এসেছেন তিনি। রাতেই তাঁর সঙ্গে চুক্তি সেরে ফেলে পিএসজি। দুই বছরের এই চুক্তির সঙ্গে চাইলে মেয়াদটা আরও এক বছর বাড়াতে পারবেন মেসি।

আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, পিএসজির জার্সিতে মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন।

আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার থেকে প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে গেলেন মেসি। আগামী দুই বছর এ ক্লাবের জার্সি গায়েই ইউরোপ মাতাবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয় বন্ধু নেইমার। থাকবেন এমবাপ্পে, রামোস, দোন্নারুম্মা, ভাইনালডম, পারেদেস, দি মারিয়া, ভেরাত্তি, ইকার্দির মতো আরও অনেকে। নতুন অধ্যায়ে মেসি কোন ইতিহাস গড়বেন, সেটি সময়ের হাতেই তোলা। আপাতত প্যারিসে প্রথম দিনটা মন্দ কাটেনি তাঁর। প্রিয় পাঠক, আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর ক্যামেরায় মেসির প্যারিস আগমনের দিনটির বিভিন্ন মুহূর্ত দেখে নিন….

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

নতুন গন্তব্যে মেসির নতুন পথচলা (ভিডিও)

প্রকাশিত : ১২:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১