০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

‘প্যারিসে এলো নতুন ডায়মন্ড’: পিএসজি

ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজিতে) যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মেসিকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাবটি।

মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মেসির আগমণের অনেকগুলো ভিডিও পোস্ট করেছে পিএসজি। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘প্যারিসে এলো নতুন ডায়মন্ড’। বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বাগত জানানো হয় মেসিকে। এছাড়া পিএসজির জার্সি পরা মেসির ছবি পেজের কভার ছবি হিসেবে দেওয়া হয়েছে যা ৬-৭ ঘন্টাতেই গড়েছে রেকর্ড। এর আগে পিএসজির ফেসবুক পেজের কোনো কভার ছবিতে এতো ‘রিএক্ট’ আসেনি।

বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ২ বছরের চুক্তি হয়েছে মেসি ও পিএসজির মধ্যে। এছাড়া আরো এক বছর ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। এর আগে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয় মেসির।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

‘প্যারিসে এলো নতুন ডায়মন্ড’: পিএসজি

প্রকাশিত : ১২:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১