এবার লিওনেল মেসি গোল করলেই লিখতে হবে ‘এলএম-৩০’। মেসিকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল অনলাইন স্টোরে তার ৩০ নম্বর জার্সি বিক্রির জন্য প্রদর্শন করে ফরাসি জায়ান্টরা। ৯২ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১০,৭৩৫ টাকা) চড়া মূল্যেও রেকর্ড পরিমাণ সময়ে মাত্র ৩০ মিনিটের মাথায় জার্সিটির স্টক ফুরিয়ে যায়।
চড়া মূল্যেও রেকর্ড পরিমাণ সময়ে মাত্র ৩০ মিনিটের মাথায় জার্সিটির স্টক ফুরিয়ে যায়। সংবাদকর্মী জোনাস আদনান গিয়াভেরের সূত্র মারফত তথ্যটি জানিয়েছে সংবাদমাধ্যম ‘ফুটবল এসপানা’।
বার্সায় শুরুতে এই ৩০ নম্বর জার্সি পরেই খেলেছেন মেসি। ২০০৫ সালের ১ মে, বার্সার হয়ে প্রথম গোলটি তিনি ৩০ নম্বর জার্সিতেই করেছিলেন রোনালদিনিওর পাস থেকে।
এদিকে, মেসির জন্য বরাদ্দ করা ৩০ নম্বর জার্সিটির জন্য নিয়মও পরিবর্তন করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। লিগ ওয়ানে ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি বরাদ্দ ছিল গোলরক্ষকদের জন্য । কিন্তু ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হওয়ায় এ নম্বর সম্বলিত জার্সি গায়ে মুড়িয়ে মাঠে নামতে চেয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। তাই নিয়ম পরিবর্তন করে মেসিকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।


























