০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ দিতে চান মেসি

ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে আসা এ তারকা বুধবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে ক্লাবটির হয়ে চ্যম্পিয়নস লিগ শিরোপা জেতার কথা জানান।

পিএসজি সভাপতির দেয়া বক্তব্যের পর মেসি বলেন, ‘প্রথমত ক্লাব সভাপতির (নাসের-আল-খেলাইফি) বক্তব্যে আমি খুব খুশি এবং তাকে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন পর বার্সেলোনা ছেড়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমি এখানে (পিএসজি) এসে খুব খুশি। আমি চেয়েছিলাম দ্রুত চুক্তি সম্পন্ন করে অনুশীলনে যোগ দিতে। প্যারিসে পৌঁছানোর পর থেকেই আমি ও আমার পরিবার সময়গুলো খুব উপভোগ করছি।’

পিএসজির হয়ে সবধরনের শিরোপা জেতার কথা জানিয়ে মেসি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। বরাবরের মতো এখনও আমি সবসময় জিততে চাই। ক্লাবের হয়ে সবরকমের শিরোপা জিততে প্রস্তুত আমি। এখানে আমার আসার কারণ হচ্ছে আরো দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিততে থাকা। আমার লক্ষ্য হচ্ছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। এই ট্রফি ঘরে তোলার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আমরা এটি পারব।’

গত কয়েক বছর ধরেই বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলেন মেসি, পারেননি। মেসির পছন্দমতো দল গড়তে পারেনি বার্সেলোনা। এবার পিএসজিতে এসেও একই ইচ্ছার কথা ব্যক্ত করলেন মেসি —

‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বেশ অনেকদূর এগিয়েছিল তাঁরা। আমি এই ক্লাবে এসেছি ওই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ দিতে চান মেসি

প্রকাশিত : ০৬:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১