১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাঠে নামতে তর সইছে না মেসির

মেসি বলেন, ‘নেইমার আছে, ডি মারিয়া আছে ড্রেসিংরুমে ঢুকতে আমার তর সইছে না। নেইমার আমার জন্য অনেক কিছু করেছে। নিয়মিত যোগাযোগ হয় তার সঙ্গে।’ খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চান ইতিহাস সেরা এ ফুটবলার।

তিনি বলেন, ‘এখন আমার একমাত্র উদ্দেশ্য অনুশীলনে যোগ দিয়ে কোচ ও সহপাঠীদের সাথে নিয়ে নতুন অধ্যায় শুরু করা। বার্সেলোনা থেকে বিবৃতি (চুক্তি নবায়ন না করা) আসার পরপরই ক্লাবটি যেভাবে খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে সহজেই চুক্তি সম্পন্ন করেছে ও দ্রুত সমস্যাগুলোর সমাধান করেছে এজন্য পিএসজি সভাপতি ও ক্লাবের সবাইকে ধন্যবাদ।’

আমি এখানে (পিএসজি) এসে খুব খুশি। আমি চেয়েছিলাম দ্রুত চুক্তি সম্পন্ন করে অনুশীলনে যোগ দিতে। প্যারিসে পৌঁছানোর পর থেকেই আমি ও আমার পরিবার সময়গুলো খুব উপভোগ করছি।’

মেসি আরও বলেন, আমরা খেলাটা অনেক উপভোগ করতে যাচ্ছি। সবকিছু এখনই শুরু করা যাক।

ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে পিএসজি। সেখানেই এসব কথা বলেন মেসি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মাঠে নামতে তর সইছে না মেসির

প্রকাশিত : ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১