০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

জমকালে আয়োজনে মেসিদের বরণ

ম্যাচের অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে দিন তিনেক আগে প্যারিসে পা রাখা মহাতারকা লিওনেল মেসি নেই। এ মৌসুমেই পিএসজিতে নাম লেখানো স্পেনের তারকা ডিফেন্ডার সের্হিও রামোসের চোটের কারণে না খেলার কথাও জানা ছিল সবার।

তাহলে স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ঘরের মাঠে ম্যাচ নিয়ে কারও আগ্রহ থাকবে কেন! কিন্তু এমন একটি ম্যাচ শুরুর আগেই কী একটা চমকই না দিল পিএসজি কর্তৃপক্ষ! ম্যাচ শুরু হতে তখনও অনেক বাকি। পিএসজির খেলোয়াড়েরা মাঠে নামার আগে বেজে উঠল বাদ্য, ফুটে ও জ্বলে উঠল আতশবাজি। রঙিন ধোয়ার মাঝ দিয়ে মাঠে নামলেন লিওনেল মেসি!

শুধু মেসি একাই নন, তাঁর সঙ্গে একে একে মাঠে আসলেন পিএসজির আরও চার নতুন খেলোয়াড়; আশরাফ হাকিমি, সের্হিও রামোস, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। পাঁচ ফুটবলার এক সঙ্গে মাঠ নেমে পিএসজি সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেন। পিএসজির সমর্থকেরাও তাঁদের বরণ করে নিয়েছে করতালি আর আনন্দ হিল্লোলে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

জমকালে আয়োজনে মেসিদের বরণ

প্রকাশিত : ০৪:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১