০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখরিত স্টেডিয়াম

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরুর আগে নতুন পাঁচ খেলোয়াড় লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মা, জর্জিনিও উইজনাল্ডুম ও আশরাফ হাকিমির প্রেজেন্টেশন করে পিএসজি। এসময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। মেসিও হাত নাড়িয়ে জবাব দেন।

আগেই জানা ছিল, স্ট্রাসবার্গের বিপক্ষে শনিবারের ম্যাচে দেখা যাবে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নতুন তারকা ফুটবলার লিওনেল মেসি, সার্জিও রামোসদের। তবে তারা ম্যাচ খেলতে মাঠে না নামলেও, ম্যাচের আগে ঠিকই নেমেছিলেন মাঠে। ম্যাচের আগে স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে পিএসজি পরিচয় করিয়ে দেয় তাদের নতুন তারকাদের। নিজেদের নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে পিএসজি। সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারোমা, উইনালডাম, আশ্রাফ হাকিমি ও লিওনেল মেসিদের বরণ করে নেয় ভক্তরা।

লিগ ওয়ানে দুর্দান্ত এক জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে স্ট্রাসবার্গকে ৪-২ গোলে হারিয়ে টানা দুই ম্যাচেই জয় তুলে নিল ফ্রান্সের জায়ান্টরা।

দর্শকদের এই আনন্দটা পুরো ম্যাচ জুড়েও ছিল। দুর্দান্ত খেলে লিগের দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে মাউরো পচেত্তিনোর শিষ্যরা। স্কোয়াডে না থাকলেও গ্যালারিতে বসেই ম্যাচ উপভোগ করেছেন মেসি, নেইমার, ডি মারিয়ারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখরিত স্টেডিয়াম

প্রকাশিত : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১