০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

২০ আগস্ট থেকে বাংলাদেশ–ভারত ফ্লাইট শুরু: পররাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে।

এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা সরাসরি এক গন্তব্য থেকে ফ্লাইটে উঠে নির্দিষ্ট গন্তব্যে নামবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে ফ্লাইটটি নামবে না।

আজ টিকা নিয়েও কথা বলেন এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি বাকি করোনাভাইরাসের টিকা দেওয়ার যে আশ্বাস ভারত দিয়েছে, সেটা তারা পূরণ করবে।’

টিকা প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারতে অভ্যন্তরীণভাবে করোনার টিকার চাহিদা মিটে যাওয়ার পর আমরা আবার টিকা রপ্তানি শুরু করব। আমরা বলিনি যে টিকা দেব না। যত দ্রুত সম্ভব আমরা টিকা রপ্তানি শুরু করব। আর টিকা রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আমাদের অগ্রগণ্য অংশীদার।’

বিক্রম দোরাইস্বামী জানান, ১০৯টি অ্যাম্বুলেন্সের বাকিগুলো এক মাসের মধ্যে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

২০ আগস্ট থেকে বাংলাদেশ–ভারত ফ্লাইট শুরু: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১