০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

১৯৮১ সালে আর্জেন্টিনায় ১৭০৩ শিশুর নাম রাখা হয় ‘ম্যারাডোনা’

আর্জেন্টিনায় ডিয়েগো ম্যারাডোনার নামে কত হাজার মা-বাবা ছেলের নামকরণ করেছেন হিসাব নেই। ’৮৬ বিশ্বকাপের পর ডিয়েগো ম্যারাডোনার নামে সন্তানের নামকরণ হয়েছে বিশ্বজুড়েই। ছিয়াশির ফুটবল বিশ্বকাপে তাঁর প্রতিভার ঝলক দেখলেও আর্জেন্টাইনরা দেখেছে আরো আগে। ১৯৮১ সালে বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে নাম লিখিয়ে হৈচৈ ফেলেন প্রথম মৌসুমে। হৈচৈ পড়ে নতুন মা-বাবার মধ্যেও। সে বছর আর্জেন্টিনায় রেকর্ড এক হাজার ৭০৩ নতুন শিশুর নাম রাখা হয় ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।

জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস সেই এক হাজার ৭০৩ জন ম্যারাডোনাকে খুঁজছে এখন। গত বছরের শুরুতে নাইকিকে সরিয়ে বোকার জার্সি বানানোর দায়িত্ব পায় অ্যাডিডাস। এবার নতুন মৌসুমে ১৯৮১ সালে পরা ম্যারাডোনার ‘ক্লাসিক’ জার্সির অনুকরণে নতুন জার্সি তৈরি করেছে তারা। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী ম্যারাডোনাদের খুঁজে পেলে তাদের হাতে সেই রেপ্লিকা জার্সি তুলে দেবে অ্যাডিডাস। গত পরশু থেকে শুরু হয়েছে এই অভিযান। খুঁজেও পাওয়া গেছে অনেককে।

আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ১৯৮১ সালে চার মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে বোকা জুনিয়র্সে যোগ দেন ম্যারাডোনা। তালেরেসর বিপক্ষে অভিষেক ম্যাচে করেন জোড়া গোল। রিভার প্লেটের বিপক্ষে প্রথম ‘সুপার ক্লাসিকোয়’ ৩-০ ব্যবধানে জেতা ম্যাচেও লক্ষ্যভেদ একবার। সেবার বোকার লিগ জেতায় এতটাই অবদান রেখেছিলেন যে মৌসুম শেষে তখনকার রেকর্ড ৭.৬ মিলিয়ন ডলারে ম্যারাডোনাকে কিনে নেয় বার্সেলোনা। আর্জেন্টিনায় সেই একবারই লিগ জেতার স্বাদ পান তিনি। এরপর বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউয়েলস ওল্ড বয়েজ হয়ে ১৯৯৫ সালে ফেরেন প্রিয় বোকা জুনিয়র্সে। অবসরও নিয়েছিলেন সেখানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

১৯৮১ সালে আর্জেন্টিনায় ১৭০৩ শিশুর নাম রাখা হয় ‘ম্যারাডোনা’

প্রকাশিত : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১