০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রোনালদোকে হলুদ কার্ড, এরপর গোল বাতিল

দিনটা খুব খারাপই গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রবিবার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে তুরিনের এই দলটি।

শুরুর একাদশে না থাকা রোনালদো বদলি হয়ে মাঠে নামেন ম্যাচের ৬০তম মিনিটে। ম্যাচে তখন জুভেন্টাস ২-১ ব্যবধানে এগিয়ে। জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছিলেন পাওলো দিবালা ও হোয়ান কুয়াদরাদো। ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে ম্যাচে ২-২ এ সমতা নিয়ে আসেন উদিনেসের জেরার্ড দেলোফেউ।

ম্যাচের বাকি সময়ে দুদলই পাল্টাপাল্টি আক্রমণে খেলেছে। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েও ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ‘গোল’ উদযাপনও করেছেন জুভেন্টাসের খেলোয়াড়রা। রোনালদো তো খুলে ফেলেন নিজের জার্সিই।

বিষয়টি ভালোভাবে নেননি রেফারি। জার্সি খুলে ‍উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড দেখানো হয়েছে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) রিপ্লেতে দেখা যায় রোনালদোর সেই গোলটি অফসাইড ছিল। গোলটি বাতিল হলেও বহাল থাকে হলুদ কার্ড।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রোনালদোকে হলুদ কার্ড, এরপর গোল বাতিল

প্রকাশিত : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১