মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক।
২-০ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল ২ ম্যাচ হাতে থাকতেই নিঃসন্দেহে আজ সিরিজ নিশ্চিত করতে চাইবে।
আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশের বাইরে চলে গেছেন সিয়ার্স, বেনেট এবং ব্রেসওয়েল। তাদের জায়গায় দলে এসেছেন অ্যালেন, কুগেলেজিন এবং ডাফি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত।


























