১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মোস্তাফিজের পর সাইফউদ্দিনের জোড়া আঘাত

করোনা নেগেটিভ হয়ে আজ মাঠে ফিরেছেন ফিন অ্যালেন। এ ওপেনারকে নিয়ে অনেক আশা ছিল নিউজিল্যান্ডের। প্রথম ওভারে ভালো শুরু করে সেই আশার প্রতিদান দেওয়ার ইঙ্গিতই দিয়েছিলেন অ্যালেন। কিন্তু ১৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ১৬।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম দুই ওভারই স্পিন করিয়েছেন টাইগার দলপতি। কিন্তু সুবিধা হয়নি এবার। শেখ মেহেদি হাসান প্রথম ওভারে দেন ১১ রান। দুই বাউন্ডারি হাঁকিয়ে বসেন একাদশে ফেরা ফিন অ্যালেন।

নাসুম আহমেদ করেন ইনিংসের দ্বিতীয় ওভার। ওই ওভারেও একটি বাউন্ডারি হাঁকান অ্যালেন। যদিও নাসুম পরে ভালো বল করেছেন। ওভারে সবমিলিয়ে দেন মাত্র ৫ রান।

তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। প্রথম বলেই উইকেট। সেই অ্যালেন, যিনি কিনা মারমুখী ভূমিকায় দাঁড়িয়ে যাচ্ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

মোস্তাফিজের পর সাইফউদ্দিনের জোড়া আঘাত

প্রকাশিত : ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১