০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সমস্যা হচ্ছে ফেসবুকের মালিকানাধীন অপর দুটি পরিষেবা- হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও।

সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বজুড়েই হঠাৎ ফেসবুক ডাউন হয়েছে বলে জানা গেছে। ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না।

এদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও পুরোপুরি ডাউন রয়েছে বলে জানিয়েছে ট্রাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর।

ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা স্বীকার করে বিবৃতি দিয়েছে। টুইটারে ফেসবুকের কমিউনিকেশন এক্সিকিউটিভ অ্যান্ডি স্টোন বলেন, ‘বিশ্বজুড়ে অনেকেই ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়া সম্পর্কে আমরা অবহিত রয়েছি। সমস্যা সমাধানে কাজ চলছে, যত দ্রুত সম্ভব সেবাগুলো স্বাভাবিক করা হবে।’

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে মৈত্রীস্তম্ভের উদ্বোধন

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন

প্রকাশিত : ১০:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১